শহীদ শরীফ ওসমান হাদি
ওসমান হাদি কেবল বাংলাদেশের একজন ছাত্রনেতা ছিলেন না; তিনি ছিলেন গণমানুষের নেতা, সমাজকর্মী এবং এক মহান সামাজিক বিপ্লবী। তাঁর বজ্রকণ্ঠ ছিল বিপ্লব ও বিদ্রোহের প্রতিচ্ছবি।
ন্যায়বিচারের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান, রাজনৈতিক দূরদর্শিতা এবং নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রাম তাঁকে এক অনন্য রূপ দিয়েছে। তাঁর সাম্রাজ্যবাদ-বিরোধী, ফ্যাসিবাদের পতনকামী এবং স্বৈরাচার-বিরোধী মানসিকতা তাঁকে বাংলাদেশের ইতিহাসে এক মহান নায়কে পরিণত করেছে; এমন এক অবিসংবাদিত নেতা, যা এদেশের ইতিহাসে বিরল।
তিনি কেবল দেশের মুক্তির জন্যই লড়েননি, বরং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা ও দরদ। তিনি মুসলিম সংস্কৃতিকে লালন করতেন এবং সবসময় এর প্রসারে কাজ করেছেন।
এই ওয়েবসাইটটি তাঁর জীবনের মূল্যবান বক্তৃতা, লেখা, টিভি টকশো, বিপ্লবী গান, কবিতা এবং ঐতিহাসিক ডকুমেন্টারির এক বিশাল ও অমূল্য সংগ্রহশালা।